Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ষষ্ঠ মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ।
- 📢 নোটিশ
- 🎓 আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের যাত্রা শুরু হোক সঠিক শিক্ষাপ্রতিষ্ঠানে!
- Let’s Keep Our Environment Clean!
- 🎓 আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের যাত্রা শুরু হোক সঠিক শিক্ষাপ্রতিষ্ঠানে!
- অভিভাবকের ভালোবাসায় প্রাণ জুড়িয়ে গেল!
- ছুটির নোটিশ
- ভর্তির জন্য প্রথমে সঠিক স্কুল বেছে নিন, আর আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যান
Author: admin
মাহাদ গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ বাহাউদ্দিন ফারুকী ও মাহাদ গ্রুপ পরিবারের স্বপ্ন শিক্ষা প্রতিষ্ঠানটি স্বল্প-সময়ের ব্যবধানে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ক্যাডেট কলেজের আদলে পরিচালিত হবে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বেরিয়ে যাওয়া প্রতটি শিক্ষার্থী বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার এই যুগে শিক্ষার্থীদের চৌকষ করে গড়ে তোলা হবে। প্রতিটি ছাত্র-ছাত্রী নিজেদেরকে আদর্শবান ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। তারা ভাষা (ইংরেজি ও বাংলা) সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা, বিজ্ঞানশিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ সর্ববিষয়ে যোগ্য হয়ে গড়ে উঠবে। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তৈরি করা হয়েছে ‘সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’।
বিশ্বায়নের এই যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় জাতি হিসেবে বিশ্বের সাথে তাল মিলানোর জন্য জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা ছাড়া সম্মুখে অগ্রসর হওয়া সম্ভব নয়। অপরদিকে মানুষকে সুশীল ও পরিপূর্ণ মানুষে পরিণত করতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সমন্বিত আধুনিক শিক্ষা ছাড়া অসম্ভব প্রায়। আর এ জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ, আধুনিক শিক্ষা উপকরণ, দক্ষ জনবল ও অভিজ্ঞতা সম্পন্ন পরিচালনা পর্ষদ। তাই উপযুক্ত পরিবেশে বিজ্ঞানভিত্তিক নৈতিক ও বৈষয়িক শিক্ষার সুষ্ঠু সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষা কাঠামো নিয়ে উন্নত জাতি গঠন ও শান্তির সমাজ বিনির্মাণের লক্ষ্যে সকল ক্ষেত্রে দায়িত্ববান ও শিক্ষিত প্রজন্মের উন্মেষ ঘটানোর উদ্দেশ্যে জ্ঞানে, চরিত্রে ও কর্মে পরিপূর্ণ মানুষ তৈরির…
শিক্ষক নিয়োগ পরীক্ষার ঘোষণা — ২০২৫ সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগের লিখিত ও ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। তারিখ: ২৯ ও ৩০ আগস্ট (শুক্রবার ও শনিবার) যেকোনো একদিন অংশগ্রহণের সুযোগ লিখিত ও ভাইভা পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে স্থান: স্কুল প্রাঙ্গণ ⏰ সময়: সকাল ৯টা – ১০টা উপস্থিতি: পরীক্ষার ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ আবশ্যক ⚠ প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তুতি সাথে আনতে ভুলবেন না। একটি সুযোগ, যেটা হতে পারে আপনার স্বপ্ন পূরণের শুরু। শুভকামনা সকল আগ্রহী পরীক্ষার্থীদের জন্য। #SRMSC #TeacherRecruitment2025 #নিয়োগ_পরীক্ষা #শিক্ষক_হোন #ভবিষ্যৎ_গড়ুন
আদর্শ গড়ার অভিযাত্রায় নতুন সংযোজন। নতুন শিক্ষকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা। আপনাদের মেধা, নিষ্ঠা ও আদর্শিক দৃষ্টিভঙ্গি আমাদের শিক্ষাঙ্গনকে করবে আরও সমৃদ্ধ ও আলোকিত। শিক্ষক শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব, একটি দায়িত্বশীল যাত্রা। Welcome to Satkhira Residential Model School & College Family! #SRMSC #TeacherTraining #শিক্ষক_প্রশিক্ষণ #শিক্ষার_মানউন্নয়ন #StandardEducation #FutureMakers #শ্রেষ্ঠত্বের_পথে
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্লে, প্রি-প্লে ও প্রথম শ্রেণির জন্য তিনজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা ইভা ইয়াসমিন, শারমিন সুলতানা ও মারিয়া তৈরি করেছেন অসাধারণ স্কিল বেইজড বই। বইটি পাঁচটি বিষয়ে সমৃদ্ধ: আরবি, ইংলিশ স্পোকিং, সাধারণ জ্ঞান, অংকন ও মৌখিক কবিতা। এই মহৎ উদ্যোগকে স্বীকৃতি জানিয়ে আয়োজিত সভায় প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ বাহাউদ্দিন ফারুকী স্যার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং শিক্ষিকাদের হাতে পুরস্কার তুলে দেন। #SRMSC #SkillBookLaunch #CreativeTeachers #EarlyEducation #QualityLearning #SmartStart #শিক্ষার_নতুন_দিগন্ত
পঞ্চম মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ। আজ প্রকাশিত হলো পঞ্চম মাসিক পরীক্ষার প্রতীক্ষিত ফলাফল। কেউ পেল আনন্দের হাসি, কেউ পেল নতুন করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ফলাফল শুধু একটি সংখ্যা নয়, এটি পরিশ্রম, অধ্যবসায় আর আগামী দিনের পথচলার প্রতিচ্ছবি। #SRMSC #ResultDay #ProgressJourney #শিক্ষাই_হোক_উন্নয়নের_পাথেয় #ExamResult #শ্রেষ্ঠত্বের_দিগন্তে
পঞ্চম মাসিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে রবিবার ১০ই আগস্ট।
সততা, শৃঙ্খলা ও স্নেহে গড়ে উঠুক আগামী প্রজন্ম সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো প্রি-প্লে গ্রুপের অভিভাবক সমাবেশ। অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম স্যারের নেতৃত্বে শিক্ষক-অভিভাবক এক আন্তরিক প্ল্যাটফর্মে মিলিত হয়ে শিক্ষার মান, দায়িত্ব ও নৈতিকতা নিয়ে মত বিনিময় করেন। এই সমাবেশে উঠে আসে সন্তানের প্রতি শিক্ষক-অভিভাবকের সম্মিলিত স্বপ্ন ও ভবিষ্যৎ গঠনের প্রত্যয়। #SRMSC #ParentMeeting #ValueBasedEducation #StrongerTogether
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ মাসিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায় ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত। এই অর্জন হোক আগামী দিনের বড় স্বপ্নপূরণের প্রেরণা। SRMSC পরিবার গর্বিত এমন প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে।#SRMSC #ExamSuccess #StudentAchiev
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি, বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সম্প্রতি সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি সড়ক নিরাপত্তা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনার কারণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নিরাপদ সড়ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া। অনুষ্ঠানে বিআরটিএ কর্মকর্তারা শিক্ষার্থীদের সামনে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাদের প্রশ্নগুলোর উত্তর দেন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে এবং তাদের ভবিষ্যৎ জীবনে নিরাপদ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। #সড়কনিরাপত্তা #সচেতনতা #বিআরটিএ #সাতক্ষীরা #শিক্ষার্থী #নিরাপদসড়ক #ট্রাফিকআইন #সড়কদুর্ঘটনামুক্তবাংলাদেশ