Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- ষষ্ঠ মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ।
- 📢 নোটিশ
- 🎓 আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের যাত্রা শুরু হোক সঠিক শিক্ষাপ্রতিষ্ঠানে!
- Let’s Keep Our Environment Clean!
- 🎓 আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের যাত্রা শুরু হোক সঠিক শিক্ষাপ্রতিষ্ঠানে!
- অভিভাবকের ভালোবাসায় প্রাণ জুড়িয়ে গেল!
- ছুটির নোটিশ
- ভর্তির জন্য প্রথমে সঠিক স্কুল বেছে নিন, আর আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যান
Author: admin
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ একটি সুপরিকল্পিত ও দৃষ্টিনন্দন ক্যাম্পাসে অবস্থিত, যা প্রাকৃতিক পরিবেশের মাঝে শিক্ষার আদর্শ পরিবেশ তৈরি করেছে। প্রতিষ্ঠানের মূল ভবনটি তিনতলা বিশিষ্ট, যেখানে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, পূর্ণাঙ্গ বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম। লাইব্রেরিটি সমৃদ্ধ বইয়ের সংগ্রহে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল সুবিধা, যা নিয়মিত পরিচ্ছন্নতা ও নিরাপত্তার মধ্যে পরিচালিত হয়। পাশাপাশি রয়েছে একটি বড় খেলার মাঠ, যেখানে নিয়মিত ক্রীড়া ও শরীরচর্চার সুযোগ থাকে। বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে মসজিদ, চিকিৎসা কক্ষ, ক্যাফেটেরিয়া ও একটি সুপেয় পানির সরবরাহ ব্যবস্থা, যা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিকর পরিবেশ নিশ্চিত…
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালে, সাতক্ষীরা জেলার হৃদয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। এটি একদল প্রগতিশীল শিক্ষানুরাগী, অভিজ্ঞ শিক্ষক ও সমাজসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয়েছিল, যারা বিশ্বাস করতেন — একটি সুশৃঙ্খল, আবাসিক পরিবেশে ছাত্রছাত্রীরা সর্বোচ্চ মানের শিক্ষা লাভ করতে সক্ষম। প্রতিষ্ঠার শুরুতে বিদ্যালয়টি শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায়। ক্রমেই এর সুনাম ছড়িয়ে পড়তে থাকে, এবং ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক স্তরের (একাদশ ও দ্বাদশ শ্রেণি) পাঠদান শুরু হয়। ২০২৪ সালে কলেজ শাখার প্রথম ব্যাচ অসাধারণ সাফল্য অর্জন করে, যা প্রতিষ্ঠানটির মান ও প্রতিশ্রুতি প্রমাণ করে। প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিজ্ঞান, মানবিক…
■ প্রতিষ্ঠানের শপিং মল থেকে ভর্তির সময় নির্ধারিত মূল্যে শিক্ষা সামগ্রী গ্রহণ করতে হবে। ■ এ্যাসেমব্লি শুরুর পূর্বে ছাত্র/ছাত্রীকে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। ■ স্কুলের নির্ধারিত ড্রেস (ইউনিফর্ম) ছাড়া কোনো শিক্ষার্থীকে স্কুল ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ■ জাতীয় দিবস গুলোতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতিতে উদ্যাপন করা হবে। ■প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠান নিজেই কোচিং এর ব্যবস্থা করবে। ■ প্রতিটি ছাত্র-ছাত্রী ভাল ফলাফলের জন্য মনোযোগী ও কঠোর পরিশ্রমী হবে। ■ যে অভিভাবক যত সচেতন তার সন্তান তত সফল । কাজেই আপনি সচেতন থাকলে আপনার সন্তান সফল হবে। ■ আপনার সন্তান সম্পর্কে সঠিক তথ্য পেতে ক্লাস…
■ কোন কারণে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতে হলে শিক্ষার্থীকে আগে থেকে অনুমতি নিতে হবে। ■ আকস্মিক ক্ষেত্রেও সঠিক কারণ দেখিয়ে ছুটির অনুমোদনের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। ■ অনুমোদন ছাড়া যে কোন ছুটির জন্য প্রতিদিন নির্ধারিত হারে জরিমানা দিতে হবে। ■ ৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে অভিভাবককে উপস্থিত থেকে শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ অধ্যক্ষকে অবগত করতে হবে। ■ অসুস্থতা জনিত কারণে একাধারে তিন দিন কিংবা তার অধিক অনুপস্থিতির ক্ষেত্রে অধ্যক্ষ বরাবর অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করতে হবে।
■ আবাসিকে ভর্তির জন্য আলাদা ভর্তি ফি প্রদানের মাধ্যমে ভর্তি হতে হবে। ■ প্রতি মাসের আবাসিক ফি প্রতিমাসের শুরুর ৫ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। ■ আবাসিকে ওঠার পূর্বে আবাসিকের নিয়ম মেনে চলতে সম্মত অভিভাবকের ক্ষেত্রে তাহার সন্তান/পোষ্যকে আবাসিকে ভর্তি করা হবে। ■ আবাসিকের শিক্ষার্থীরা সপ্তাহে শুধুমাত্র শুক্রবারে ১দিন বাসায় কথা বলাতে পারবে। মাসে এক থেকে দুইবারের অধিক কোন শিক্ষার্থীর সাথে কোন অভিভাবক সাক্ষাৎ করতে পারবে না। ■ আবাসিকের কোন শিক্ষার্থী দ্বারা স্কুল ও আবাসিকের কোনো ক্ষতি হলে অভিভাবক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। ■ স্কুল কর্তৃপক্ষের ঘোষনাকৃত ছুটি ব্যতীত কোন শিক্ষার্থীর সাধারণত কোন ছুটি প্রদান করা হবে না ।…
■ ক্যাডেট ব্যাচের জন্য আলাদা ভর্তি ফি প্রদানের মাধ্যমে ভর্তি হতে হবে । ■ ক্যাডেট ব্যাচের মাসিক ফি প্রতি মাসের শুরুর ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ■ ক্যাডেট ব্যাচের ক্লাসে ১০০% উপস্থিত হওয়া বাধ্যতামূলক। অনুপস্থিত থাকলে ধার্যকৃত জরিমানা প্রদান করতে হবে। ■ ক্যাডেট ব্যাচের প্রয়োজনীয় বই, খাতা, সীট স্কুল থেকে নির্ধারিত মূল্যে সরবরাহ করা হবে। ” ক্যাডেট ব্যাচে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীকে ক্যাডেট ভর্তি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে হবে। ■ কখনো ক্যাডেট ব্যাচ থেকে ছাড়পত্র পেতে হলে ১ মাস আগে আবেদন করতে হবে এবং যাবতীয় ফি পরিশোধ করে ছাড়পত্র নিতে হবে।
প্রতিষ্ঠানের বাসে যাতায়াতের পদ্ধতি ■ অফিস থেকে নির্ধারিত ফরম পূরণ করে প্রতিষ্ঠানের বাসে যাতায়াতের অনুমতি নিতে হবে। ■ নির্দিষ্ট রুটে যাতায়াতে আগ্রহী ছাত্র-ছাত্রীরা নির্ধারিত হারে বাস ভাড়া প্রদান সাপেক্ষে স্কুল বাসে যাতায়াত করতে পারবে। ■ ১৫ তারিখের পূর্বে অনুমতি পাওয়া গেলে ঐ মাসের পূর্ণ ভাড়া এবং পরে হলে মাসের অর্ধেক ভাড়া দিতে হবে । ■ স্কুল বাসে যাতায়াত বাতিল করতে হলে নির্ধারিত বাস ভাড়া পরিশোধ সাপেক্ষে ১মাস পূর্বে আবেদন করতে হবে। ■ পরিবহন রুট সমূহ স্কুল থেকে পৌরসভার ভিতরে (টাউন সার্ভিস)। স্কুল থেকে পুরাতন সাতক্ষীরা, ধুলিহর কোমরপুর। স্কুল থেকে কদমতলা, আবাদেরহাট, ভাঁদড়া মোড়। স্কুল থেকে- ত্রিশ মাইল, ফুলবাড়ি, চৌরাষ্ট্র মোড়,…
■ প্রতি মাসের বেতন মাসের শুরুর ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। ■ নির্ধারিত তারিখের মধ্যে বেতন পরিশোধ না করলে পরবর্তী মাসের বেতনের সাথে বকেয়া বেতনসহ নির্ধারিত হারে জরিমানা দিতে হবে। ■ তিন মাসের বেতন বকেয়া হলে ঐ ছাত্র-ছাত্রীর অভিভাবককে ভর্তি বাতিল সংক্রান্ত নোটিশ প্রদান করা হবে। উক্ত নোটিশের উত্তর পাওয়া না গেলে স্বাভাবিকভাবে ঐ শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে যাবে। জরিমানা পরিশোধ করে পুনরায় ভর্তি হওয়া যেতে পারে।
■ সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে ভর্তির আবেদন পত্র সংগ্রহ করা যাবে। ■ ভর্তির জন্য শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, পূর্বের স্কুলের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), পিতা-মাতার এন আইডি কার্ডের ফটোকপি ও উভয়ের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ভর্তি ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। ■ প্রি-প্লে -গ্রুপ থেকে ১ম শ্রেণি পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ভর্তি করা হবে। ২য় শ্রেণি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ভর্তির পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ■ শ্রেণি ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞনের উপর লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।