ভর্তির পদ্ধতি
■ সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে ভর্তির আবেদন পত্র সংগ্রহ করা যাবে।
■ ভর্তির জন্য শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, পূর্বের স্কুলের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), পিতা-মাতার এন আইডি কার্ডের ফটোকপি ও উভয়ের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ভর্তি ফর্মের সাথে সংযুক্ত করতে হবে।
■ প্রি-প্লে -গ্রুপ থেকে ১ম শ্রেণি পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ভর্তি করা হবে। ২য় শ্রেণি থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তির পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
■ শ্রেণি ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞনের উপর লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাসিক বেতন পরিশোধের পদ্ধতি
■ প্রতি মাসের বেতন মাসের শুরুর ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
■ নির্ধারিত তারিখের মধ্যে বেতন পরিশোধ না করলে পরবর্তী মাসের বেতনের সাথে বকেয়া বেতনসহ নির্ধারিত হারে জরিমানা দিতে হবে।
■ তিন মাসের বেতন বকেয়া হলে ঐ ছাত্র-ছাত্রীর অভিভাবককে ভর্তি বাতিল সংক্রান্ত নোটিশ প্রদান করা হবে। উক্ত নোটিশের উত্তর পাওয়া না গেলে স্বাভাবিকভাবে ঐ শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে যাবে। জরিমানা পরিশোধ করে পুনরায় ভর্তি হওয়া যেতে পারে।
প্রতিষ্ঠানের বাসে যাতায়াতের পদ্ধতি ও পরিবহন রুট সমূহ
প্রতিষ্ঠানের বাসে যাতায়াতের পদ্ধতি
■ অফিস থেকে নির্ধারিত ফরম পূরণ করে প্রতিষ্ঠানের বাসে যাতায়াতের অনুমতি নিতে হবে।
■ নির্দিষ্ট রুটে যাতায়াতে আগ্রহী ছাত্র-ছাত্রীরা নির্ধারিত হারে বাস ভাড়া প্রদান সাপেক্ষে স্কুল বাসে যাতায়াত করতে পারবে।
■ ১৫ তারিখের পূর্বে অনুমতি পাওয়া গেলে ঐ মাসের পূর্ণ ভাড়া এবং পরে হলে মাসের অর্ধেক ভাড়া দিতে হবে ।
■ স্কুল বাসে যাতায়াত বাতিল করতে হলে নির্ধারিত বাস ভাড়া পরিশোধ সাপেক্ষে ১মাস পূর্বে
আবেদন করতে হবে।
পরিবহন রুট সমূহ
■ স্কুল থেকে পৌরসভার ভিতরে (টাউন সার্ভিস)।
■ স্কুল থেকে সখিপুর মোড়।
■ স্কুল থেকে ভোমরা বর্ডার।
■ স্কুল থেকে সুভাষনী।
■ স্কুল থেকে কলারোয়া ।
ক্যাডেট ব্যাচ
■ ক্যাডেট ব্যাচের জন্য আলাদা ভর্তি ফি প্রদানের মাধ্যমে ভর্তি হতে হবে ।
■ ক্যাডেট ব্যাচের মাসিক ফি প্রতি মাসের শুরুর ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
■ ক্যাডেট ব্যাচের ক্লাসে ১০০% উপস্থিত হওয়া বাধ্যতামূলক। অনুপস্থিত থাকলে ধার্যকৃত জরিমানা
প্রদান করতে হবে।
■ ক্যাডেট ব্যাচের প্রয়োজনীয় বই, খাতা, সীট স্কুল থেকে নির্ধারিত মূল্যে সরবরাহ করা হবে। ” ক্যাডেট ব্যাচে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীকে ক্যাডেট ভর্তি পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে হবে।
■ কখনো ক্যাডেট ব্যাচ থেকে ছাড়পত্র পেতে হলে ১ মাস আগে আবেদন করতে হবে এবং যাবতীয় ফি পরিশোধ করে ছাড়পত্র নিতে হবে।
আবাসিক
■ আবাসিকে ভর্তির জন্য আলাদা ভর্তি ফি প্রদানের মাধ্যমে ভর্তি হতে হবে।
■ প্রতি মাসের আবাসিক ফি প্রতিমাসের শুরুর ৫ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।
■ আবাসিকে ওঠার পূর্বে আবাসিকের নিয়ম মেনে চলতে সম্মত অভিভাবকের ক্ষেত্রে তাহার সন্তান/পোষ্যকে আবাসিকে ভর্তি করা হবে।
■ আবাসিকের শিক্ষার্থীরা সপ্তাহে শুধুমাত্র শুক্রবারে ১দিন বাসায় কথা বলাতে পারবে। মাসে এক থেকে দুইবারের অধিক কোন শিক্ষার্থীর সাথে কোন অভিভাবক সাক্ষাৎ করতে পারবে না।
■ আবাসিকের কোন শিক্ষার্থী দ্বারা স্কুল ও আবাসিকের কোনো ক্ষতি হলে অভিভাবক ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
■ স্কুল কর্তৃপক্ষের ঘোষনাকৃত ছুটি ব্যতীত কোন শিক্ষার্থীর সাধারণত কোন ছুটি প্রদান করা হবে না ।
■ আবাসিকের কোন বড় ধরনের ক্ষতি, আবাসিক থেকে পলায়ন, অনৈতিক কর্মকাণ্ড ঘটালে আবাসিক ও স্কুল থেকে ছাড়পত্র প্রদান করে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হবে।
■ আবাসিক থেকে পালায়নের ক্ষেত্রে ওই ছাত্রকে পুনরায় ভর্তি করানো সম্ভব হবে না।
■ আবাসিক থেকে কোনো শিক্ষার্থী পালায়ন করলে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না ।
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য করনীয়
■ প্রতিষ্ঠানের শপিং মল থেকে ভর্তির সময় নির্ধারিত মূল্যে শিক্ষা সামগ্রী গ্রহণ করতে হবে।
■ এ্যাসেমব্লি শুরুর পূর্বে ছাত্র/ছাত্রীকে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।
■ স্কুলের নির্ধারিত ড্রেস (ইউনিফর্ম) ছাড়া কোনো শিক্ষার্থীকে স্কুল ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
■ জাতীয় দিবস গুলোতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতিতে উদ্যাপন করা হবে।
■প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠান নিজেই কোচিং এর ব্যবস্থা করবে।
■ প্রতিটি ছাত্র-ছাত্রী ভাল ফলাফলের জন্য মনোযোগী ও কঠোর পরিশ্রমী হবে।
■ যে অভিভাবক যত সচেতন তার সন্তান তত সফল । কাজেই আপনি সচেতন থাকলে আপনার সন্তান
সফল হবে।
■ আপনার সন্তান সম্পর্কে সঠিক তথ্য পেতে ক্লাস পরবর্তী সময়ে শিক্ষক-শিক্ষিকার সাথে যোগাযোগ করুন।
■ আপনার সন্তানকে মোবাইল, ইন্টারনেট, টিভি ইত্যাদি অতিরিক্ত ব্যবহার থেকে বিরত রাখুন।
■ আপনার সন্তানের বন্ধু সম্পর্কে খোঁজ নিন। মনে রাখবেন ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’।
■ শিশুকাল হতেই বইপড়ার বিষয়ে আপনার শিশুকে আগ্রহী করে গড়ে তুলুন।
■ আপনি ব্যবসায়ী কিংবা চাকুরি যে পেশারই হন না কেন, দিনের মধ্যে কিছু সময় আপনার সন্তানের জন্য বরাদ্দ রাখুন।
■ দিনের কিছুটা সময় হলেও আপনার সন্তানকে খেলাধুলার সুযোগ করে দিন। কেননা খেলাধুলা মন ও শরীরকে সতেজ করে।