মাহাদ গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ বাহাউদ্দিন ফারুকী ও মাহাদ গ্রুপ পরিবারের স্বপ্ন শিক্ষা প্রতিষ্ঠানটি স্বল্প-সময়ের ব্যবধানে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ক্যাডেট কলেজের আদলে পরিচালিত হবে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বেরিয়ে যাওয়া প্রতটি শিক্ষার্থী বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পাবেন। প্রতিযোগিতার এই যুগে শিক্ষার্থীদের চৌকষ করে গড়ে তোলা হবে। প্রতিটি ছাত্র-ছাত্রী নিজেদেরকে আদর্শবান ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। তারা ভাষা (ইংরেজি ও বাংলা) সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা, বিজ্ঞানশিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ সর্ববিষয়ে যোগ্য হয়ে গড়ে উঠবে। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই তৈরি করা হয়েছে
‘সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’।