■ কোন কারণে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকতে হলে শিক্ষার্থীকে আগে থেকে অনুমতি নিতে হবে।
■ আকস্মিক ক্ষেত্রেও সঠিক কারণ দেখিয়ে ছুটির অনুমোদনের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
■ অনুমোদন ছাড়া যে কোন ছুটির জন্য প্রতিদিন নির্ধারিত হারে জরিমানা দিতে হবে।
■ ৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে অভিভাবককে উপস্থিত থেকে শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ
অধ্যক্ষকে অবগত করতে হবে।
■ অসুস্থতা জনিত কারণে একাধারে তিন দিন কিংবা তার অধিক অনুপস্থিতির ক্ষেত্রে অধ্যক্ষ বরাবর অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করতে হবে।